বড়লেখায় ইয়াবাসহ যুবক আটক

admin
প্রকাশিত October 22, 2018
 নিজস্ব প্রতিনিধি :  মৌলভীবাজারের বড়লেখায় ৪০পিস ইয়াবা ট্যাবলেটসহ আব্দুল আহাদ (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার রাত ৯টায় বড়লেখা পৌরশহরের বাস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। আহাদ বড়লেখা পৌরসভার বালিচর গ্রামের সামছুল ইসলামের ছেলে। রবিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে । পুলিশ সূত্র জানিয়েছে, শনিবার রাতে বড়লেখা পৌরশহরের বাসস্ট্যান্ড এলাকায় আব্দুল আহাদ ইয়াবা বিক্রি করছিল, এমন গোপন সংবাদের ভিত্তিতে বড়লেখা থানার এসআই জাহাঙ্গীর আলমের নেতৃত্বে এএসআই রাশেদুল হক এবং জাহিনুর রহমান ওই এলাকায় অভিযান চালান। এসময় ৪০পিস ইয়াবা ট্যাবলেটসহ আব্দুল আহাদকে আটক করা হলেও তার অন্য সহযোগিরা পালিয়ে যায়।বড়লেখা থানার এসআই জাহাঙ্গীর আলম রবিবার রাতে জানান, আহাদের বিরুদ্ধে মাদকদ্রব্যা নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়ে দেওয়া হয়েছে। পালাতক অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।
0
Would love your thoughts, please comment.x
()
x