সাংবাদিক মাওলানা মতিউর রহমানের অকাল মৃত্যুতে মৌলভীবাজারের সাংবাদিকমহলসহ বিভিন্ন সংগঠনের গভীর সমবেদনা

admin
প্রকাশিত January 10, 2019
সাংবাদিক মাওলানা মতিউর রহমানের অকাল মৃত্যুতে মৌলভীবাজারের সাংবাদিকমহলসহ বিভিন্ন সংগঠনের গভীর সমবেদনা

নিজস্ব প্রতিনিধি :  গত ৭ জানুয়ারি (সোমবার) রাত ১০: ৪৫ মিনিটে ব্রেইন টিউমারে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের অন্যতম সদস্য, অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দুর্নীতি মুক্ত করণ বাংলাদেশ ফোরাম মৌলভীবাজার জেলা শাখার সহ সভপতি সাংবাদিক মাওলানা মতিউর রহমান, “ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন” ।

৮ জানুয়ারি মঙ্গলবার সকাল ১০:৩০ মিনিটে সদর উপজেলার একাটুনা ইউনিয়নের দিশালোক প্রাথমিক বিদ্যালয়ে প্রথম জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। পরে তার নিজ বাড়ি কুলাউড়া উপজেলায় ২য় জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

তার অকাল মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক,সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক ও শিক্ষকসহ পরিচিত ব্যক্তিবর্গ তার রুহের মাগফেরাত কামনা করে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

0
Would love your thoughts, please comment.x
()
x