মৌলভীবাজারে বিএনপি’র বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

admin
প্রকাশিত November 18, 2019
মৌলভীবাজারে বিএনপি’র বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-(বিএনপি) মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে পিঁয়াজ সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যে মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১৮ই নভেম্বর দুপুরে জেলা বিএনপি’র সাধারন সম্পাদক মিজানুর রহমান (ভিপি মিজান) এর নেতৃত্বে মৌলভীবাজার শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি শহরের সমশেরনগর রোড থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে এম সাইফুর রহমান রোড হামিদিয়া পয়েন্ট এর সম্মুখে গিয়ে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভ মিছিল পরবর্তী প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি, ফয়জুল করিম ময়ূন, আব্দুল মুকিত,মোয়াজ্জেম হোসেন মাতুক,জেলা বিএনপি’র সদস্য মোশারফ হোসেন বাদশা,হেলু মিয়া, আব্দুর রকিব সাবু,শামিম আহমদ,মুহিতুর রহমান হেলাল, সাংগঠনিক সম্পাদক বকসি মিছবাউর রহমান,মতিন বকস, মুজিবুর রহমান মজনু, ফখরুল ইসলাম, জেলা স্বে”ছাসেবক দলের সভাপতি ও পৌর কাউন্সিলর স্বাগত কিশোর দাস চৌধুরী,গাজী মারুফ,জেলা স্বে”ছাসেবক দলের সাধারন সম্পাদক জি এম মোক্তাদির রাজু, জেলা যুবদলের সাধারন সম্পাদক এম এ মুহিত,জেলা ছাত্রদলের সভাপতি মোঃ রুবেল মিয়া, জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক আকিদুর রহমান সোহান, প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, পিঁয়াজ সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি হওয়ায় সাধারন মানুষের কষ্ট হচ্ছে এবং মানুষ ব্যবসায়ী সিন্ডিগেটের মধ্যে জিম্মি হয়ে পড়েছে। দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে প্রমান করে দেশে কোন গনতান্ত্রিক সরকার নেই। এই সরকার জনগনের ভোটে নির্বাচিত হয় নাই। তাই জনগনের চাহিদার প্রতি সরকারের কোন লক্ষ্য নেই।

0
Would love your thoughts, please comment.x
()
x