দেশে বিদেশে মৌলভীবাজার এর আত্মপ্রকাশ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

admin
প্রকাশিত November 25, 2019
দেশে বিদেশে মৌলভীবাজার এর আত্মপ্রকাশ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধিঃ ২৫ নভেম্বর সোমবার সন্ধ্যা ৭ ঘটিকায় সামাজিক সংগঠন দেশে বিদেশে মৌলভীবাজার এর বাংলাদেশে আত্মপ্রকাশ উপলক্ষে শহরের ওয়েস্টার্ন চায়নিজ রেস্তোরাঁয় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দেশে বিদেশে মৌলভীবাজার এর সিনিয়র সদস্য জগলুল আহমেদের সভাপতিত্বে ও বিশিষ্ট সমাজকর্মী মোঃ নানু মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী ও বিশিষ্ট কমিউনিটি নেতা আব্দুল আউওয়াল আরমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট নাট্যকার ও সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি খালেদ চৌধুরী, মৌলভীবাজার প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সিনিয়র সাংবাদিক নজরুল ইসলাম মুহিব, শ্রমিক ফেডারেশন বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক সেলিম, অনলাইন নিউজ পোর্টাল ওপেন আই ডট কমের সম্পাদক ও মফস্বল সাংবাদিক ফোরাম মৌলভীবাজার জেলার আহবায়ক বেলাল তালুকদার, ইউনিক হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক নিখিল তালুকদার।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন তরুণ সমাজকর্মী জুয়েল আহমদ, বেলাল আহমদ, জাবেদ আহমদ, সুফিয়ান আহমেদ প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মানবাধিকার কর্মী ও তরুণ সংগঠক তাজুল ইসলাম চৌধুরী। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মৌলভীবাজার প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য শ.ই সরকার জবলু , মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সভাপতি জিতু তালুকদার, দেশে বিদেশে মৌলভীবাজার এর বাংলাদেশের এডমিন জে. কে জসিম, আব্দুল কাইয়ূম, শাহজাহান চৌধুরী।

অনুষ্ঠানে দেশে বিদেশে মৌলভীবাজার এর অন্যতম সদস্য ও যুক্তরাজ্যপ্রবাসী আব্দুল আউওয়াল আরমানকে স্বদেশে আগমন উপলক্ষে সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং সংগঠনের বাংলাদেশে আত্মপ্রকাশ উপলক্ষে কেক কাটা হয়।উল্লেখ্য যে ইতিমধ্যে যুক্তরাজ্য প্রবাসী মোঃ খালেদ হোসেন কে আহবায়ক ও যুক্তরাষ্ট্র প্রবাসী এমদাদ রহমান তরফদার কে সদস্য সচিব করে ১৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

0
Would love your thoughts, please comment.x
()
x