বড়লেখায় নিখোঁজ মাদ্রাসা ছাত্র ১০ দিন পর ঢাকা থেকে উদ্ধার

admin
প্রকাশিত November 25, 2019
বড়লেখায় নিখোঁজ মাদ্রাসা ছাত্র ১০ দিন পর ঢাকা থেকে উদ্ধার

মস্তফা উদ্দিন, বড়লেখা থেকে: মৌলভীবাজারের বড়লেখায় মাদ্রাসায় যাবার কালে নিখোঁজ হওয়া ছাত্র আহনাফ হাসান তালহা (১৪) কে দীর্ঘ ১০ দিন পর শনিবার সন্ধ্যায় ঢাকার কোতোয়ালী থানা পুলিশ উদ্ধার করেছে। দীর্ঘ ১০ দিন ধরে নিখোঁজ থাকার পর তালহা উদ্ধারের মাধ্যমে তার বাবা-মা-সহ স্বজনদের মধ্যে স্বস্হির নিঃশ্বাস পেলেন ও বিরাজমান অজানা আশংকা ও নানা উদ্বেগ-উৎকন্ঠার অবসান হলো। জানাজায় সে ১৬ নভেম্বর শনিবার সকাল নয় ঘটিকার সময় তাঁর নানাবাড়ি কাঠালতলী থেকে জামেয়া ইসলামীয়া দারুল উলুম আজিমগঞ্জ (টাইটেল) মাদ্রাসায় যাওার জন্য বাড়ি থেকে বেরিয়ে যায়। কিন্তু সে মাদ্রাসায় না পৌঁছায় তার পরিবারের সন্দেহ হলে আত্মীয় সজনের বাড়ি ও বিভিন্ন জায়গায় খোজাখুজি করে তাকে পাওয়া যায়নি। এব্যাপারে তার দাদা মাওলানা আব্দুল কাদির ১৮ নভেম্বর বড়লেখা থানায় জিডি করেন।

আহনাফ হাসান তালহা উপজেলার সুজানগর ইউনিয়নের জামেয়া ইসলামীয়া দারুল উলুম আজিমগঞ্জ (টাইটেল) মাদ্রাসার সপ্তম শ্রেণীর ছাত্র ও দক্ষিণভাগ দক্ষিণ ইউপির পূর্ব দক্ষিণভাগ গ্রামের মাওলানা মোহাম্মদ উবায়দুলাহ’র ছেলে এবং অধ্যয়নরত মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আব্দুল কাদিরের নাতি। এব্যায়াপারে বড়লেখা থানার ওসি মো. ইয়াছিনুল হক রোববার বিকেলে জানান, বড়লেখা থেকে মাদ্রাসা ছাত্র তালহা নিখোঁজের ঘটনায় জিডির পরই তিনি বিভিন্ন থানায় যোগাযোগ করতে থাকেন। অবশেষে ঢাকা কোতোয়ালী থানা পুলিশ শনিবার বিকেলে তাকে উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে তার অভিভাবকদের নিকট খবর পাঠায়। অভিভাবকরা তাকে বাড়ি নিয়ে এসেছেন। নিখোঁজ হওয়ার ব্যাপারে বড়লেখা পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে।

0
Would love your thoughts, please comment.x
()
x