শমসেরনরে মেসার্স কাজী বেকারীসহ ৪ টি প্রতিষ্ঠানে ভোক্তা অধিকার কর্তৃক তদারকি অভিযান জরিমানা

admin
প্রকাশিত February 24, 2021
শমসেরনরে মেসার্স কাজী বেকারীসহ ৪ টি প্রতিষ্ঠানে ভোক্তা অধিকার কর্তৃক তদারকি অভিযান জরিমানা

জিতু তালুকদার: বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন এর নেতৃত্বে শমসেরনগর ফাঁড়ির পুলিশ ফোর্স এর সহযোগিতায় ২৪ ফেব্রæয়ারি বুধবার মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় চৌমুহনা, ষ্টেশন রোড, শমসেরনগর বাজার, বাগান রোডসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর প্রতিষ্টান, হোটেল রেষ্টুরেন্ট, ফার্মেসী এবং অন্যান্য দোকানে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

উক্ত তদারকি অভিযানে মেয়াদ উত্তীর্ণ কীটনাশক ও কৃষি বীজ বিক্রয়ের তাকে রাখা, একই ফ্রিজে কাঁচা ও রান্না করা খাদ্য পণ্য সংরক্ষণ করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি করা, মেয়াদ উত্তীর্ণ আটা ময়দা দিয়ে বেকারীর খাদ্য পণ্য তৈরি করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে চৌমুহানাতে অবস্থিত মিদুল হোটেল এন্ড রেষ্টুরেন্টকে ৪ হাজার টাকা, ষ্টেশন রোডে অবস্থিত ভাই ভাই হোটেলকে ২ হাজার টাকা, শমসেরনগর বাজারে অবস্থিত কৃষি ভান্ডারকে ৩ হাজার টাকা, বাগান রোডে অবস্থিত মেসার্স কাজী বেকারীকে ৩০ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

আজকের অভিযানে মোট ৪ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৩৯ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়। পেঁয়াজ, রসুন, আদা, চাল, তেল, শাক-সবজি, কাচামাল, মশলাসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ন্যায্য মূল্যে জনগনে প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে এবং ভোগ্য পণ্য সামগ্রীর দাম যেন কেউ অনৈতিক ভাবে বাড়াতে না পারে এবং নকল হ্যান্ড সেনিটাইজার ও নিম্ন মানের সংক্রমণরোধী জীবাণুনাশক বিক্রয় না করতে পারে সেই লক্ষ্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক প্রতিনিয়ত বাজার মনিটরিং কার্যক্রম চলমান থাকবে।

0
Would love your thoughts, please comment.x
()
x