মৌলভীবাজারে অগ্রণী ব্যাংক লিমিটেড মোস্তফাপুর শাখা নতুন ভবনে ব্যাংকিং কার্যক্রম শুরু হয়।

admin
প্রকাশিত March 29, 2021
মৌলভীবাজারে অগ্রণী ব্যাংক লিমিটেড মোস্তফাপুর শাখা নতুন ভবনে ব্যাংকিং কার্যক্রম শুরু হয়।

জিতু তালুকদার: আধুনিক ব্যাংকিং সুবিধা সম্বলিত আরো উন্নত ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে মৌলভীবাজার সদর উপজেলার অগ্রণী ব্যাংক লিমিটেড মোস্তফাপুর শাখা ২৯ মার্চ সোমবার সকাল ১০টায় দোয়া মাহফিলের মাধ্যমে নতুন ভবনে কার্যক্রম শুরু হয়। এতে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক লিমিটেডের উপ- মহাব্যবস্থপক ও মৌলভীবাজার অঞ্চলের অঞ্চল প্রধান মোঃ আব্দুল লতিফ, প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের উপব্যবস্থপনা পরিচালক, মোঃ সানাউল ইসলাম সুয়েজ, অগ্রণী ব্যাংক লিমিটেড মৌলভীবাজার শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও ব্যবস্থাপক মোঃ লুৎফুল মজিদ জুয়েল,অগ্রণী ব্যাংক লিমিটেড এর সিনিয়র অফিসার আব্দুল্লাহ আল- মামুন মুহিউদ্দিন, অগ্রণী ব্যাংক লিঃ মোস্তফাপুর শাখা প্রিন্সিপাল অফিসার ও ব্যবস্থাপক মোঃ হমিদুর রহমান, অগ্রণী ব্যাংক লিঃ মোস্তফাপুর শাখার সিনিয়র অফিসার মোঃ আরিফ হোসেন, মৌলভীবাজারের অঞ্চলের সিবিএ সভাপতি মোঃ আব্দুল কাদির লিটন, মৌলানা মোঃ আলমগীর ছালেহী, বায়তুল হাবিব জামে- মসজিদের মোতাওয়াল্লী নিজামুর রহমান চৌধুরী, মৌলভীবাজার চৌধুরী সরিষা অয়েল মিলের স্বত্বাধিকারী হাসেম আহমদ, কালাম নাসারীর স্বত্বাধিকারী মোঃ কালাম আহমদ,ব্যাংক ভবনের স্বত্বাধিকারী আব্দুল কাইয়ূম কোরেশী প্রমুখ।

0
Would love your thoughts, please comment.x
()
x