অগ্রণী ব্যাংক হবিগঞ্জ প্রধান শাখার ব্যবস্থাপকের বিদায় ও বরণ সংবর্ধনা অনুষ্টান

admin
প্রকাশিত July 16, 2021
অগ্রণী ব্যাংক হবিগঞ্জ প্রধান শাখার ব্যবস্থাপকের বিদায় ও বরণ সংবর্ধনা অনুষ্টান

হবিগঞ্জ প্রতিনিধি: অগ্রণী ব্যাংক লিমিটেডের সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও হবিগঞ্জ প্রধান শাখার ব্যবস্থাপক কাজী মোখলেছুর রহমান এর বদলি জনিত, এবং অগ্রণী ব্যাংক লিমিটেডের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মাধব চন্দ্র রায়, হবিগঞ্জ প্রধান শাখায় যোগদান উপলক্ষে সংবর্ধনা অনুষ্টান হয়।
গত ১৫ জুলাই বিকাল ৫টায় উক্ত অনুষ্টান টি অগ্রণী ব্যাংক লিমিটেডের হবিগঞ্জ প্রধান শাখায় অনুষ্টিত হয়। এতে অগ্রণী ব্যাংক লিমিটেড এর সিনিয়র প্রিন্সিপাল অফিসার মামুনুর রশীদের সভাপতিত্বে এবং হবিগঞ্জ শাখার সিনিয়র অফিসার সুবোধ চন্দ্র দাস এর সঞ্চালনায়, প্রধান অতিধি হিসেবে উপস্থিত ছিলেন, অগ্রণী ব্যাংক লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক ও মৌলভীবাজার অঞ্চলের অঞ্চল প্রধান মোঃ আব্দুল লতিফ । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রভাতী ইন্সুইরেন্স কোম্পানী লিমিটেডের সহকারী ব্যবস্থাপনা পরিচালক মোঃ সানাউল ইসলাম সুয়েজ, হবিগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর শাহ্ সালাউদ্দিন আহমেদ টিটু, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব এর সভাপতি ও দৈনিক আমার সময় জেলা প্রতিনিধি মোঃ জিতু তালুকদার। বক্তব্য রাখেন অগ্রণী ব্যাংক লিমিটেডের ইন্ডাস্ট্রিয়াল শাখার ব্যবস্থাপক মোঃ সলিম উল্যাহ, অগ্রণী ব্যাংক লিমিটেডের নবীগঞ্জ শাখার ব্যবস্থাপক বিদ্যুৎ চক্রবর্তী, সিবিএ সাধারণ সম্পাদক আবু তাহের তুহিন প্রমুখ।

0
Would love your thoughts, please comment.x
()
x