অগ্রণী ব্যাংক লিমিটেড মৌলভীবাজার অঞ্চল প্রধান বিদায় ও বরণ সংবর্ধনা অনুষ্টান

admin
প্রকাশিত July 26, 2021
অগ্রণী ব্যাংক লিমিটেড মৌলভীবাজার অঞ্চল প্রধান বিদায় ও বরণ সংবর্ধনা অনুষ্টান

জিতু তালুকদার: অগ্রণী ব্যাংক লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক ও মৌলভীবাজার অঞ্চলের অঞ্চল প্রধান মোঃ আব্দুল লতিফ বদলীজনিত, বিদায়ী ও নবাগত অঞ্চল প্রধান সহকারী মহাব্যবস্থাপক রাশেদা আহমেদ স্বপ্না কে বরণ সংবর্ধনা অনুষ্টান, ২৫ জুলাই রবিবার বিকেলে অঞ্চলিক কার্যাললয়ে অনুষ্টিত হয়। উক্ত অনুষ্টানটি অগ্রণী ব্যাংক লিমিটেডের সিনিয়র প্রিন্সিপাল অফিসার কালিপদ দেবনাথ এর সভাপতিত্বে ও অগ্রণী ব্যাংক লিমিটেডের সিনিয়র অফিসার, আবু জাফর মোহাম্মদ আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রভাতী ইন্সুইরেন্স কোম্পানী লিমিটেডের সহকারী ব্যবস্থাপক সানাউল ইসলাম সুয়েজ।

এতে বক্তব্য রাখেন অগ্রণী ব্যাংক লিমিটেড এর সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও মৌলভীবাজার প্রধান শাখার ব্যবস্থাপক কাজী মোখলেছুর রহমান, অগ্রণী ব্যাংক লিমিটেড এর সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও হবিগঞ্জ প্রধান শাখার ব্যবস্থাপক, বাবু মাধব চন্দ্র রায়, অগ্রণী ব্যাংক লিমিটেড এর রবিরবাজার শাখার ব্যবস্থাপক, প্রদীপ দত্ত, অগ্রণী ব্যাংক লিমিটেড এর শ্রীমঙ্গল শাখার ব্যবস্থাপক ও অফিসার সমিতির সাধারণ সম্পাদক মোঃ নানু মিয়া, অগ্রণী ব্যাংক লিমিটেডের ইন্ডাস্ট্রিয়াল শাখার ব্যবস্থাপক মোঃ সলিম উল্যাহ, উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক লিমিটেডের সকল কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ এবং প্রিণ্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ।

নবাগত অঞ্চল প্রধান রাশেদা আহমেদ স্বপ্না বলেন আমি মৌলভীবাজারের জন্য নতুন আমি সবার সহযোগিতা চাই, আমাকে সবাই সহযোগিতা করবেন,যাহাতে একটি সুন্দর অঞ্চল হিসাবে উপহার দিতে পারি।

 

0
Would love your thoughts, please comment.x
()
x