এম এ সামাদ সুমন,মৌলভীবাজার প্রতিনিধি : কমলগঞ্জ উপজেলা প্রশাসনের সাথে ১নং রহিমপুর ইউনিয়ন উন্নয়ন পরিষদের উদ্যোগে ৪ মার্চ ( বুধবার) এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়নের সার্বিক উন্নয়নকে সামনে রেখে আয়োজিত এই সভায় উন্নয়ন পরিষদের পক্ষ থেকে উত্থাপিত নিম্নে এই ১৫ দফা দাবিসমূহ:
অবকাঠামো ও যোগাযোগ:
১. ছয়কুট বাজার সংলগ্ন ধলাই নদীর ব্রিজের বাজেট দ্রুত পাশ ও বাস্তবায়ন করা হোক।
২. ৩.৫ ও ৬ নং ওয়ার্ডের বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তাগুলোর দ্রুত সংস্কার করা হোক।
কৃষি ও নদী রক্ষা:
৩. ৫ নং ওয়ার্ডের ২০২৩ সালে ধলাই নদীর বাঁধ নির্মাণে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন নিশ্চিত করুন।
৪. ধলাই নদীর মুখ থেকে বাঘমারা পর্যন্ত। খাল পুনঃখনন। মিতৃঙ্গিা চা বাগান
৫. ছয়ছিড়ি দিঘী হতে মনু নদী পর্যন্ত (মলার খাল) পুনঃখনন।
৬. জসমতপুর থেকে মনু নদী পর্যন্ত (ফরখা নালা) পুনঃখনন।
স্বাস্থ্য ও জনসেবা:
৭. ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে পর্যাপ্ত ঔষধ ও নিয়মিত ডাক্তার উপস্থিতি নিশ্চিত করা হোক।
৮. বিশুদ্ধ পানির জন্য প্রতিটি ওয়ার্ডে পর্যাপ্ত ডিপ টিউবওয়েল স্থাপন করুন।
শিক্ষা ও বিদ্যুৎ
০৯. কমলগঞ্জ শিক্ষা অফিসারের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানে সাপ্তাহিক মনিটরিং নিশ্চিত করা।
১০. দেওরাছড়া চা-বাগানে শতভাগ বিদ্যুৎ সংযোগ নিশ্চিত চাই।
পর্যটন ও সামাজিক সুরক্ষা:
১১. রহিমপুরের পর্যটন খাতের বিকাশে বিশেষ সরকারি বরাদ্দ তৈরি করা।
১২. নৃ-গোষ্ঠীর তালিকায় শুধুমাত্র চা-শ্রমিকদের রাখা হয়েছে তা সংস্কার করে সমাজের পিছিয়ে পড়া বস্তিবাসী (শব্দকর, ধোপা, ভিক্ষুক) ভাই-বোনদের অন্তর্ভুক্ত করা হোক।
আইন শৃঙ্কলার মানউন্নয়ন:
১৩. মাদক, চুরি ও চুরা কারবারীদের নিয়ন্ত্রন করা।
১৪. সরকারী অনুমোদন ছাড়া যত মাদক ক্রয়-বিক্রয় কেন্দ্র চিহ্নত করে সম্পূর্ণ বন্ধ করা।
১৫. গরু চুর ও চুরের আশ্রয়দাতাদের চিহ্নত করে আইনের আওতায় নিয়ে আসা।
নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় ইউনিয়নের অবকাঠামো উন্নয়ন, কৃষি ও নদী সংস্কার, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, শিক্ষা ও বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়ন, পর্যটন খাতের বিকাশ, সামাজিক নিরাপত্তা জোরদার এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় গুরুত্বের সাথে উপস্থাপন করা হয়।
প্রতিনিধিরা বলেন, দীর্ঘদিনের জনদুর্ভোগ নিরসনে দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ করা এখন সময়ের দাবি।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন—আমিরুল ইসলাম কয়সর, নায়েবে আমির, কমলগঞ্জ উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী; আতাউর রহমান খাঁন, সভাপতি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, রহিমপুর ইউনিয়ন; মাওলানা লুৎফুর রহমান জাকারিয়া, সভাপতি, খেলাফত মজলিস বাংলাদেশ, রহিমপুর ইউনিয়ন; মাওলানা মাশহুদ আহমদ, সহ-সভাপতি, খেলাফত মজলিস বাংলাদেশ; ইলিয়াস আহমদ;
মাওলানা আব্দুস সামাদ সুমন;
হাফিজ মাওলানা আবু হানিফাসহ প্রমুখ নেতৃবৃন্দ।
সভায় বক্তারা রহিমপুর ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও বাসযোগ্য ইউনিয়নে রূপান্তরের লক্ষ্যে প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও দাবিগুলো গুরুত্বসহকারে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করা হয়।
রহিমপুর ইউনিয়নের উন্নয়ন অগ্রযাত্রা ত্বরান্বিত করতে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে সভায় প্রত্যাশা ব্যক্ত করা হয়।
ইনশাআল্লাহ, জনগণের ন্যায্য দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলেই ঐক্যবদ্ধ ও দৃঢ়প্রতিজ্ঞ।