কমলগঞ্জে বাঘাছড়া চা বাগান মানব কল্যান সংঘের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কমলগঞ্জ প্রতিনিধি: কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাঘা ছড়া চা বাগান নাচ মন্দিরে সামাজিক সংগঠন মানব কল্যাণ যুব সংঘের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে । সে উপলক্ষে ১২ অক্টোবর শুক্রবার বিকেলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাঘা ছড়া চা বাগান পঞ্চায়েত সভাপতি রাখাল গোয়ালার সভাপতিত্বে ও শিক্ষক নাজমুল হোসেনের সঞ্চালনায় প্রতিষ্ঠা বার্ষিকীর সভায় প্রধান অতিথি ছিলেন মনু ধলাই ভ্যালি চা শ্রমিক ইউনিয়নের সভাপতি ধনা বাউরি । প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন লেখক ও গবেষক  আহমেদ সিরাজ । বিশেষ অতিথি ছিলেন পি এম পি হাইস্কুলের প্রধান শিক্ষক শ্যামা কান্ত সিংহ, বাঘা ছড়া চা বাগান প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপম কুমার সিংহ, কমলগঞ্জ প্রেস ক্লাবের সহ সভাপতি শাব্বির এলাহী প্রমুখ

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.