জুড়ীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান

বিশেষ প্রতিনিধিঃ বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ আল-আমিন এর নেতৃত্বে আজ ১৭ অক্টোবর জুড়ী উপজেলার বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার লঙ্ঘন বিরোধী অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে মেয়াদ উর্ত্তীণ ঔষধ ও খাদ্য পণ্য বিক্রয় করা, ঔষধের দাম কেটে বেশি দাম লেখা, যথাযথ কর্তপক্ষের কাছ থেকে লাইসেন্স না আনা, পার্লারে নিম্ন মানের এবং মেয়াদ উত্তীর্ণ প্রসাধনী ব্যবহার করাসহ বিভিন্ন অপরাধে অনিমা ডিপার্টমেন্টাল স্টোরকে ১ হাজার ৫ শত টাকা, বদরুল ষ্টোরকে ১ হাজার টাকা, বিসমিল্লাহ মেডিসিন কর্ণারকে ৩ হাজার টাকা, সাজ বিউটি পার্লারকে ১ হাজার টাকাসহ মোট ৬ হাজার ৫ শত টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। এ সময় সহযোগীতায় ছিলেন জুড়ী থানার পুলিশ ফোর্স।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.