জেলা সরকারি গন গ্রন্থাগারের উদ্যোগে শিক্ষাথীদের মধ্যে পুরস্কার বিতরন

শহর প্রতিনিধিঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদৎ বার্ষিকী/১৮,উপলক্ষে জেলা সরকারী গন-গন্থাগার এর উদ্যোগে জেলার স্কুল কলেজের শির্ক্ষাথীদের মধ্যে রচনা ও চিত্রাঙ্কণ প্রতিযোগিতার পুরস্কার বিতরন করা হয়েছে।

১৬ অক্টোবর মঙ্গলবার বিকেলে সরকারী গন গ্রন্থাগারের সম্মেলন কক্ষে পুরস্কার বিতরণ করা হয়। লাইব্রেরিয়ান মোহাম্মদ হাবিবুর রহমান এর সভাপতিত্বে এবং জুনিয়র লাইব্রেরিয়ান মোঃ জালাল উদ্দিন এর পরিচালনায় পুরস্কার বিতরনী সভায় প্রধান অতিথি হিসেবে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আশরাফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ, পাবলিক লাইব্রেরি সাধারন সম্পাদক নজরুল ইসলাম মুহিব। স্বাগত বক্তব্য রাখেন লাইব্রেরিয়ান মোহাম্মদ হাবিবুর রহমান, সাপ্তাহিক দেশপক্ষের বার্তা সম্পাদক বেলাল তালুকদার প্রমুখ।

প্রতিযোগিতায় জেলার বিভিন্ন স্কুল ও কলেজ এবং মাদ্রাসার ১৬৫ জন শিক্ষার্থী অংশ গ্রহন করে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.