স্থানীয় শহীদ দিবস উপলক্ষে জেলা সাংবাদিক ফোরামের শ্রদ্ধাঞ্জলি প্রদান ও আলোচনা সভা

শাহনেওয়াজ চৌধুরী সুমন : মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের উদ্যোগে ২০ ডিসেম্বর মৌলভীবাজারের স্থানীয় শহীদ দিবস উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শ্রদ্ধাঞ্জলি প্রদান ও পরবর্তী আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা সাংবাদিক ফোরামের সভাপতি ও দৈনিক বাংলার দিন পত্রিকার সম্পাদক বকসি ইকবাল আহমদ।
আলোচনায় অংশগ্রহণ করেন ফোরামের সিনিয়র সহসভাপতি সাপ্তাহিক দেশপক্ষ পত্রিকার সম্পাদক মওসুফ এ চৌধুরী, সাধারণ সম্পাদক ও ইন্ডিপেনডেন্ট পত্রিকার প্রতিনিধি নুরুল ইসলাম সেফুল, মামুনুর রশীদ মসু, ফোরামের দপ্তর সম্পাদক ও বাংলাদেশের খবরের প্রতিনিধি বেলাল তালুকদার, ফোরামের প্রচার সম্পাদক ও দৈনিক ঢাকা প্রতিদিন এর জেলা প্রতিনিধি আবুল হায়দার তরিক, আজকের বসুন্ধরা পত্রিকার জেলা প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন চৌধুরী, জয়যাত্রা টিভির স্টাফ রিপোর্টার জুয়েল আহমদ, জাকির হোসেন, আতাউর রহমান চৌধুরী, সাংবাদিক পলি রানী দেবনাথ ও জলি বেগম প্রমুখ।

উল্লেখ্য যে ২০ ডিসেম্বর ১৯৭১ সালের এই দিনে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দুর্ভাগ্যজনকভাবে মাইন বিস্ফোরণে যেসব বীর শহীদরা আত্ম উৎসর্গ করেন তাদের আত্মার মাগফিরাত কামনা ও মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের পক্ষ থেকে তাদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.