মৌলভীবাজারে এস এস সি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে স্পন্দন

নিজস্ব প্রতিবেদক : শুভ্রতার স্পর্শে লালিত স্বপ্ন বিকশিত হোক দেশ প্রেমের ছোঁয়ায়’ এ প্রতিপাদ্য কে সামনে রেখে স্পন্দন মৌলভীবাজার আয়োজন করে এস এস সি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ২০১৯। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম। স্পন্দন সভাপতি ইহাম মুজাহিদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোস্তাকিম আহমদ টিটু , সহ সভাপতি ওয়াসিম আহমদ নিশান ও পলিটেকনিক শাখার সাধারণ সম্পাদক এম এ তালহার যৌথ সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড.ফজলুল আলী, মুল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট লেখক , গবেষক ও ব্যাংকার এডঃ আবু তাহের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজনগর সরকারি কলেজের অধ্যক্ষ জনাব জিলাল উদ্দিন আহমদ , মুক্তিযোদ্ধা সংসদ মৌলভীবাজার জেলা ইউনিট কমান্ড জামাল উদ্দিন, মৌলভীবাজার টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ প্রকৌশলী নুরুল হাকিম , স্পন্দন মৌলভীবাজার এর উপদেষ্টা সৈয়দ নজরুল ইসলাম জয়নু , সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদ এর সভাপতি খালেদ চৌধুরী, বি আই এস মৌলভীবাজার চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব , সাপ্তাহিক জনপ্রত্যাশার নির্বাহী সম্পাদক ও দৈনিক মানবকণ্ঠ এর জেলা প্রতিনিধি বেলাল তালুকদার, দি ফ্লাওয়ার্স কেজি এন্ড হাই স্কুল এর সহকারী শিক্ষক শফিকুল ইসলাম, স্বপ্নের ঢেউ ফাউন্ডেশন এর সভাপতি সৈয়দ শাহেদ আলী দুর্জয় ক্লাব এর সভাপতি চৌধুরী মোঃ মেরাজ । এছাড়াও সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কমিটির সহ সভাপতি আশিক আহমদ , সাংগঠনিক সম্পাদক হায়াতুল ইসলাম রাহি , মৌলভীবাজার সরকারি কলেজ শাখার সভাপতি এস এম বশির, সাধারণ সম্পাদক জাবেদুর রহমান , যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান , সদর এর সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম , সহ সাধারন সম্পাদক শাহরিয়ার রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ হাকিম, টেকনিক্যাল কলেজ শাখার সভাপতি মোঃ ফয়েজ, সহ সভাপতি তানভীর কায়সার , সাধারণ সম্পাদক জাকির হোসেন , ধর্ম সম্পাদক আশরাফুর রহমান, মুজাক্কির তালুকদার, রুবেল আহমদ প্রমুখ। উল্লেখ যে উক্ত অনুষ্ঠানে প্রতিবারের ন্যায় এবারও দুইশতাধিক কৃতি শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.