হিউম্যান ওয়েলফেয়ার এসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

 কাইয়ুম সুলতানঃ ১৭ই আগষ্ট সন্ধ্যায় মৌলভীবাজার এম সাইফুর রহমান রোডে অবস্থিত ওয়েষ্টার্ন রেষ্টুরেন্টের হল রুমে হিউম্যান ওয়েলফেয়ার এসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী ও ত্রৈমাসিক কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি আব্দুস সামাদ খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দুলাল হোসেন জুমানের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা আলহাজ্ব শাহিনুর রশিদ, মুহিদুর রহমান, বেলাল আহমেদ সুহেল, সাবেক মেম্বার আব্দুর নূর, আব্দুল মুবিন, মোস্তাক আহমদ তোফায়েল। এছাড়া সংগঠনের সদস্যবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল আহাদ, মুজিব আজহার, সিরাজুল হাসান, মৃদুল ইসলাম হাদী, মহসিন আহমেদ, সোহেল আহমেদ, আব্দুল কাইয়ুম, আলমগির হোসেন ফয়ছল, মোস্তাকিম আহমেদ টিটু, জিসান জোসেফ, দিপু আহমেদ, ইয়াছিন আহমেদ প্রমুখ। বক্তারা কামালপুর ইউনিয়নের বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষার বিকাশ ও মাদকমুক্ত সমাজ গঠনে সকলের অংশগ্রহনের আহব্বান জানান।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.