এম সি কিউ পরিক্ষার ফরমপূরণের তারিখ নির্ধারণ করায় শিক্ষানবিশ আইনজীবী কল্যাণ পরিষদের অভিনন্দন

ডেস্ক রিপোর্টঃ বাংলাদেশ শিক্ষানবিশ আইনজীবী কল্যাণ পরিষদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে বাংলাদেশ শিক্ষানবিশ আইনজীবী কল্যাণ পরিষদের সভাপতি সুমনা আক্তার লিলির অক্লান্ত প্রচেষ্টায় বাংলাদেশ বার কাঊন্সিল এনরোলমেন্ট এম সি কিউ পরিক্ষার জন্য ২২ শে সেপ্টেম্বর ফরম পূরণের শেষ তারিখ নির্ধারণ করে। ফরম পুরনের তারিখ ঘোষনা করায় শিক্ষানবিশ আইনজীবী কল্যাণ পরিষদের পক্ষ থেকে সংগঠনের সভাপতি সুমনা আক্তার লিলি মাননীয় গণপূর্তমন্ত্রী অ্যাডভোকেট শ ম রেজাউল করিম, বাংলাদেশ বার কাউন্সিলের সহ সভাপতি অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ূন ও এ্যাডভোকেট কাজী নাজিবুল্লাহ হিরো কে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানানো হয়। এছাড়াও বাংলাদেশ শিক্ষানবিশ আইনজীবী কল্যাণ পরিষদ মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক অরিন্দম দত্ত সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.