যুক্তরাজ্য প্রবাসী মুহিত মিয়ার সহযোগিতায় শিক্ষা উপকরণ বিতরণ করল সেতুবন্ধন সমাজ কল্যাণ সংস্থা

নিজস্ব প্রতিনিধি : শিক্ষাই জাতির মেরুদন্ড। তাই শিক্ষার আলো সবখানে ছড়িয়ে দিতে সদর উপজেলার শ্যামরার বাজার আপ্তাব উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যুক্তরাজ্য প্রবাসী মুহিত মিয়ার সহযোগিতায় শিক্ষা উপকরণ বিতরণ করল সেতুবন্ধন সমাজ কল্যাণ সংস্থা। ১৮ই সেপ্টেম্বর বুধবার সকাল ১১ ঘটিকায় বিদ্যালয়ের হলরুমে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। বিদ্যালয় ব্যব¯থাপনা কমিটির সভাপতি-সাবেক প্রধান শিক্ষক আজাদুর রহমানের সভাপতিত্বে এবং সমাজ সেবক ও মানবাধিকার কর্মী মোঃ নানু মিয়ার সঞ্চালনায় আলোচনা সভা ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা, একাটুনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবু ছুফিয়ান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আফতাব উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফজলুল হক।আফতাব উদ্দিন সরকারি প্রাঃ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি ফয়সল ইউসুফ। আফতাব উদ্দিন সরকারি প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব আরা বেগম। দৈনিক মানবক›েঠর জেলা প্রতিনিধি ও জেলা সাংবাদিক ফোরামের দপ্তর সম্পাদক বেলাল তালুকদার। ইউপি সদস্য শেখ নেছার আহমদ ,আব্দুল মোতালিব, ছাত্রনেতা সিতার আহমদ। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- হুমায়ূন কবির, মেন্দি মিয়া, ফটো সাংবাদিক রুবেল আহমদ, সাদ আলী, সুলতানা বেগম, শিফা বেগম ,সেলিনা বেগম, আরিফ হোসেন, রনি আহমদ, নাদিম হোসেন, সোহেল, সেলিম প্রমুখ।
বিতরণ পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন মানবাধিকার কর্মী শামিম আহমদ ও আব্দুল আলীম।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.