শ্যামরাবাজার সেচ্ছাসেবী সংগঠনের উদ্দ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি: সিংকাপন আপ্তাবউদ্দিন উচ্চ বিদ্যালয়ে শ্যামরাবাজার সেচ্ছাসেবী সংগঠনের উদ্দ্যোগে স্কুলের ছাত্র-ছাত্রীদের মধ্যে বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ২রা অক্টোবর বুধবার বিকাল ২ ঘটিকায় বিদ্যালয়ের হল রুমে সহকারি প্রধান শিক্ষক মোতাহের হোসেন ভূইয়ার সভাপতিত্বে ও সহকারি শিক্ষক রুবেল মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফজলুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক মানবকণ্ঠের জেলা প্রতিনিধি বেলাল তালুকদার, দৈনিক ঘোষণার জেলা প্রতিনিধি এম এ কাইয়ুম সুলতান, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা লায়লা বেগম, গণিত বিষয়ের শিক্ষক আবুল কাশেম, বিজ্ঞান বিষয়ের শিক্ষক আব্দুর রাজ্জাক, ইংরেজীর শিক্ষিকা রেহানা আক্তার, সহকারি শিক্ষক এনামুল হক, জাহাঙ্গীর মিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের শ্যামরাবাজার সেচ্ছাসেবী সংগঠনের সহ-সভাপতি মোঃ ইমরান খান, সাধারণ সম্পাদক জাকারিয়া আহমদ, ইমন আহমেদ, শাকিল আহমেদ, শাহীন মোল্লা, পরশ মণি প্রমুখও।
উল্লেখ্য যে, সকাল ১০ ঘটিকা থেকে দুপুর ০১ ঘটিকা পর্যন্ত প্রতিযোগিতায় বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে বিদ্যালয়ের সপ্তম শ্রেণিকে পরাজিত করে দশম শ্রেণি বিজয়ী হয় ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.