মৌলভীবাজারে মাছরাঙা টেলিভিশনের মৌলভীবাজার জেলা প্রতিনিধি ও বয়োজ্যেষ্ঠ সাংবাদিক তমাল ফেরদৌস দুলালের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ৩০ অক্টোবর শুক্রবার বাদ এশা। শহরের কোর্ট রোড চৌমোহনাস্থ টিসি মার্কেটে অবস্থিত গণমাধ্যম অফিসে অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে প্রয়াত সাংবাদিক তমাল ফেরদৌস দুলালের বিদেহী আত্নার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। এ সময় উপস্থিতিবৃন্দ তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।
দোয়া মাহফিলে মৌলভীবাজার প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক খবরপত্রের ষ্টাফ রিপোর্টার এবং ডেইলী বাংলাদেশ ট্রিবিউন এর জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক শ. ই. সরকার (জবলু), দৈনিক বাংলাদেশের খবর ও এনটিভি ইউরোপের মৌলভীবাজার প্রতিনিধি শাহনেওয়াজ চৌধুরী সুমন, দৈনিক আজকের আওয়াজ ও দ্য ফিন্যান্সিয়াল পোস্টের মৌলভীবাজার জেলা প্রতিনিধি মো. রুহুল আলম রনি, সেবা জেনারেটর সার্ভিসের মালিক ফজর আলী, পয়েন্ট আইটি এর প্রধান সুলতান আহমদ ফাহিম, লোকমান আহমেদসহ স্থানীয় ব্যবসায়ী এবং সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ।
দোয়া মাহফিলে প্রয়াত সাংবাদিক তমাল ফেরদৌস দুলালের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। তাঁর স্মরণে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিতিবৃন্দ তাকে গভীর শ্রদ্ধার সাথে স্বরণ করেন।