বিজয় দিবস উপলক্ষে স্বাধীন বাংলা স্পোর্টিং ক্লাবের উদ্দ্যোগে ক্রীড়া প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধিঃ ১৬ ডিসেম্বর রোজ সোমবার মহান বিজয় দিবস উপলক্ষে স্বাধীন বাংলা স্পোর্টিং ক্লাব এর আয়োজনে ক্রীড়া প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

উক্ত অনুষ্টানে সভাপতিত্ব করেন স্বাধীন বাংলা স্পোর্টিং ক্লাবের সভাপতি হাবিবুর রহমান লিটন এবং স্বাধীন বাংলা স্পোর্টিং ক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ আমির হুসেন পরিচালনায় অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন মৌলভীবাজার জেলা যুবলীগ সাবেক ক্রীড়া সম্পাদক মোঃ রাজু আহমদ সাজন ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেকামুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ শরীফ আহমদ, মো মিজান আহমেদ চৌধুরী, ক্লাবের সহ সভাপতি এবাদুল হক ইমন, সাধারণ সম্পাদক মামুন মিয়া, অর্থ সম্পাদক লিটন।

এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জুয়েল, মুরাদ, মুজ্জামিল, শাকিল, সুমন, মনোয়ার হুসেন বাবু, মুন্না , অপু চৌধুরী , ইমন চৌধুরী , শাকিল, আলমগীর , সাকান প্রমুখ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.