বাংলাদেশ গার্লস গাইড এসোসিয়েশন মৌলভীবাজার শাখার পেট্রোল লিডার প্রশিক্ষণ ও সনদ বিতরণ সম্পন্ন

বাংলাদেশ গার্লস গাইড এসোসিয়েশন মৌলভীবাজার শাখা কর্তৃক ৩ দিনব্যাপী পেট্রোল পেট্রোল লিডার প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ ২৮শে ডিসেম্বর বিকেল ৩টায় গার্লস গাইড প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় । রোকেয়া মাহবুব চৌধুরীর সভাপতিত্বে ও জেলা গার্লস গাইড এর সাধারণ সম্পাদক মাধুরী মজুমদারের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানেে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেনিং কো-অর্ডিনেটর শাহাদাৎ হোসাইন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গার্লস গাইড সিলেট অঞ্চলের কার্যনির্বাহী সদস্য বেগম নুরজাহান সুয়ারা,বাংলাদেশ মফসল সাংবাদিক ফোরাম মৌলভীবাজার জেলা শাখার আহবায়ক বেলাল তালুকদার‌, অর্থকালের জেলা প্রতিনিধি শাহনেওয়াজ চৌধুরী সুমন ।এসময় উপস্থিত ছিলেন গার্লস গাইড শিক্ষকবৃন্দ এবং পাঁচটি বিদ্যালয় থেকে আগত প্রশিক্ষনার্থী গার্লস গাইড সদস্যরা ।
অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথিসহ সকল অতিথিরা প্রশিক্ষনার্থীদের তিনটি দলে ভাগ হয়ে দক্ষতা বৃদ্ধিমূলক কাজের অংশ হিসেবে রান্না করা খাবার পরিদর্শন এবং মধ্যাহ্নভোজের মাধ্যমে খাবার পরিবেশন মূল্যায়ন করেন ‌।
তিনদিনের প্রশিক্ষণ অনুভূতি প্রকাশের লক্ষ্যে প্রশিক্ষনার্থী গার্লস গাইড সদস্যদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করেন ফারজানা আনজুম । অনুষ্ঠান শেষে প্রশিক্ষার্থীদের মধ্যে সনদ বিতরণ এবং সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় । সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশাত্মবোধক কবিতা আবৃত্তি, নৃত্য ও সমবেত কণ্ঠে দেশাত্মবোধক গান পরিবেশন করা হয় । প্রধান অতিথি ও বিশেষ অতিথিদেরকে গার্লস গাইডের স্কার্ফ পরিয়ে দেয়া হয় এবং উপদেষ্টা হিসেবে বরণ করে নেয়া হয় ।
অনুষ্ঠানের শুরুতে গার্লস গাইড সদস্য সাদিয়া আক্তার কোরআন তেলাওয়াত ও পুষ্পিতা গীতা পাঠ করে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.