ইসলাম মিশন মৌলভীবাজারের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি: ইসলাম মিশন মৌলভীবাজারের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫শে জানুয়ারি শনিবার দুপুর ১২ঘটিকায় শহরের সৈয়দ শাহ মোস্তফা সড়কস্থ মিশনের হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়। ইসলাম মিশনের সভাপতি সৈয়দ আজিজুল হকের সভাপতিত্বে ও অধ্যাপক (অবঃ) আব্দুর রকীব এর পরিচালনায় অনুষ্ঠানে ২০১৮-১৯ সালের দ্বি-বার্ষিক প্রতিবেদন পেশ করা হয়। অনুষ্ঠানেরই শুরুতেই ইসলাম মিশনের প্রতিষ্ঠাতা, প্রতিষ্ঠানের স্বপ্নদ্রষ্টা এবং প্রধান পৃষ্ট-পোষক আল্লামা নিজাম উদ্দিন চৌধুরী বিশকুটি (র:), ছাহেবজাদা আব্দুল্লাহ আল মসহুদ ফুয়াদ (র:), সাবেক সভাপতি সৈয়দ আবু শাহজান, সাবেক সভাপতি অধ্যাপক সৈয়দ আব্দুর রহীম, ওয়াহীদুর রহমান চৌধুরী, সৈয়দ মুজিবুল হোসেন, আলহাজ্ব বেলায়েত হোসেন মরহুমগণের স্মৃতিচারণ এ রূহের মাগফেরাত কামনা করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুফতি গোলাম ছরওয়ার খান, এহসানুল মাহবুব ফয়ছল, কাদের আল হাসান, আবুল কালাম প্রমুখ।
সভায় বিগত কমিটিকে বিলুপ্ত করে ২০২০-২১ সালের জন্য সৈয়দ আজিজুল হক কে সভাপতি ও অধ্যাপক আব্দুর রকীব কে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ সভাপতি সৈয়দ মোজাম্মিল আলী, সহ সভাপতি এড. আব্দুল মোহাইমিন চৌধুরী শেফাক, সহ সভাপতি নজমুল হক, সহঃ সাধারণ সম্পাদক সৈয়দ হিফজুর রহমান, সহঃ সাধারণ সম্পাদক মুফতী গোলাম ছরওয়ার খাঁন, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন লাবু, দপ্তর সম্পাদক আলহাজ্ব আব্দুল মুনিম, কোষাধক্ষ্য হাফিজ মাও: হাবিবুর রহমান, সদস্য মাও: খলিলুর রহমান, সদস্য আবুল কালাম, সদস্য ফয়ছল আহমদ চৌধুরী, সদস্য মো: সায়েদুর রহমান, সদস্য মাহফুজুল ইসলাম।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.