মেঘনা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর আয়োজনে মৌলভীবাজারে জাতীয় বীমা দিবস পালিত

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে জাতীয় বীমা দিবস উপলক্ষ্যে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর আয়োজনে জোনাল অফিসে দুপুর ২ ঘটিকায় এক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মৌলভীবাজারের জোনাল ইনচার্জ মোঃ ইকবাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের মৌলভীবাজার জেলা শাখার সভাপতি বেলাল তালুকদার।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ কাপ্তান মিয়া, মোঃ আসুক, মঞ্জু ভট্টাচার্য্য প্রমুখ। সভায় শতাধিক বীমা কর্মকর্তা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে লিপি দেব সহ অন্যান্যরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা করেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.