মৌলভীবাজারে জাতীয় বীমা দিবস পালিত

নিজস্ব প্রতিনিধিঃ ‘বীমা দিবসে শপথ করি নিরাপদ জীবন গড়ি’ এই প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজার জেলা প্রশাসন প্রথম বারের মত জাতীয় বীমা দিবস এক আলোচনা সভা আয়োজন করে। জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিনের সভাপতিত্বে ও ফারইষ্ট ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিঃ এর ভাইস প্রেসিডেন্ট মোঃ সেকুল ইসলাম সরদারের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মামুনুর রশিদ, জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান বাবুল,বীমা কর্মকর্তা কল্যাণ পরিষদ মৌলভীবাজারের আহবায়ক আ স ম সালেহ সুহেল, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি বেলাল তালুকদার, বীমা কর্মকর্তা কল্যাণ পরিষদ মৌলভীবাজারের সাধারণ সম্পাদক ফয়ছল আহমদ চৌধুরী, ম্যাট লাইফ ইন্স্যুরেন্স মৌলভীবাজারের ইউনিট ম্যানেজার সুধাংশু সূত্রধর, জীবন বীমা কর্পোরেশন মৌলভীবাজারের ইনচার্জ দেবাশীষ দেব, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোং লিঃ মৌলভীবাজারের ইনচার্জ ইকবাল হোসেন প্রমুখ। আলোচনা সভার পূর্বে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে মৌলভীবাজার শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে এসে শেষ হয়।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.