অতিরিক্ত দাম নেওয়ায় মৌলভীবাজারে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক জরিমানা

 নিজস্ব প্রতিনিধি ঃ মৌলভীবাজারের বিভিন্ন এলাকায় করোনার কারণে নির্ধারিত মূল্য থেকে অধিক মূল্যে পণ্য বিক্রির সংবাদ পেয়ে মৌলভীবাজার এর বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন এর নির্দেশনায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শরিফুল ইসলাম শেরপুর এলাকায় এক অভিযান চালিয়ে ভোক্তা সাধারনের  কাছে অতিরিক্ত দামে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রয়ের অভিযোগে ব্যবসায়ী শামসুল আলম কে ৫০ হাজার টাকা , আলাউদ্দিন কে ৩০ হাজার টাকা, আব্দুর রহমান কে ৫ হাজার টাকা ও আব্দুল মন্নান মিয়া কে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ সাথে সাথে আদায় করে অন্যান্য ব্যবসায়ী দেরকে ও সতর্ক করা হয়

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.