নবীগঞ্জে আহত সাংবাদিককে হাসপাতালে দেখতে গেলেন মৌলভীবাজারের সাংবাদিকবৃন্দ

 মোঃ তাজুদুর রহমান: সরকার কর্তৃক বরাদ্দকৃত ত্রাণের চাল বিতরণে অনিয়মের অভিযোগের সংবাদ প্রচার করায়,হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ৫নং আউশকান্দি ইউনিয়নের চেয়ারম্যান মুহিবুর রহমান হারুন ও তার লোকজন কর্তৃক স্হানীয় সাংবাদিক শাহ সুলতান আহমদকে পিটিয়ে মারাত্মক আহত করলে তাকে নবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে কেন্দ্রে ভর্তি করা হয়।

আহত সাংবাদিককে দেখতে নবীগঞ্জ হাসপাতালে যান মৌলভীবাজার সদর উপজেলাধীন শেরপুর প্রেসক্লাবের একটি প্রতিনিধি দল। ০২ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁরা সাংবাদিক সুলতানকে দেখতে যান এবং চিকিৎসার খোঁজ খবর নেন । প্রতিনিধি দলে ছিলেন, শেরপুর প্রেসক্লাবের সভাপতি শিহাবুর রহমান,সহ সভাপতি আব্দুস সামাদ আজাদ,যুগ্ম সম্পাদক আমিরুল ইসলাম সাহেদ,সাংগঠনিক সম্পাদক শেখ সাহেদ আহমেদ,সদস্য রিপন আহমেদ, জুবায়ের আহমেদ,আলামিন কবির সোহাগ,জুয়েল আহমেদ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.