মৌলভীবাজারে এন আর বি ব্যাংকের খাদ্য সামগ্রী ও মাস্ক বিতরণ

নিজস্ব প্রতিবেদকঃ করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে এন আর বি ব্যাংক লিমিটেড। রবিবার (১০ মে) এন আর বি ব্যাংক লিমিটেডের পক্ষ থেকে মৌলভীবাজারে অবস্থিত হামিদিয়া টি কোং লিমিটেডের অসহায় দরিদ্র ৩৫০ জন শ্রমিকদের মধ্যে উপহার হিসাবে খাদ্য সামগ্রী ও মাস্ক বিতরণ করা হয়।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল হারামাইন হসপিটাল লিমিটেডের চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ অলিউর রহমান, রাজনৈতিক ব্যাক্তিত্ত্ব জনাব মাওলানা আহমদ বিলাল ও এন আর বি ব্যাংক লিমিটেড মৌলভীবাজার শাখার কর্মকর্তাসহ চা কোম্পানির দায়িত্বরত ব্যাক্তিবর্গ।
এসময় অতিথিরা বলেন, এন আর বি ব্যাংক লিমিটেড প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশের ব্যাংক ইন্ডাস্ট্রিতে গ্রাহকের চাহিদা অনুযায়ী অত্যন্ত সুনাম ও আস্থার সাথে সেবা প্রদান করে যাচ্ছে এবং পাশাপাশি উন্নয়নশীল দেশ হিসাবে বাংলাদেশ সরকারের ত্রান তহবিলে সব সময় সহায়তা প্রদানের করে আসছে। এছাড়াও স্বউদ্যোগে বিভিন্ন প্রকার সহায়তা কার্যক্রম পরিচালনা করছে। ব্যাংকের গ্রাহকগনের অর্থনৈতিক লেনদেন ও সেবাসমুহ প্রদানের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা পালন করে যাচ্ছে। এন আর বি ব্যাংক লিমিটেড রাষ্টীয় উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার স্বার্থে সর্বদা কাজ করছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.