মৌলভীবাজারে কামারখালি দিশারী যুব সমবায় সমিতির উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

মোঃ তাজুদুর রহমান: দিশারী যুব সমবায় সমিতি কামারখালি এর উদ্যোগে প্রবাসী ও সংগঠনের সদস্যদের আর্থিক সহায়তায় পবিত্র মাহে রমজান ও চলমান করোনা দুর্যোগে এলাকার গরীব অসহায় সুবিধাবঞ্চিতদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (১১ মে) মৌলভীবাজার সদর উপজেলার ২ নং মনুমুখ ইউনিয়নের বাউরভাগ শাহ বাড়ি সংলগ্ন মাঠে ঐ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

সংগঠনের সভাপতি শাহ ইকবাল সুজেল এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাকারিয়া আহমেদ, মোঃ জামাল মিয়া, মোঃ মসুদ মিয়া, মাওলানা আব্দুল খালেক সিরাজি, মাওলানা আব্দুল্লাহ আল মামুন, মাওলানা সাজু আহমেদ,

গাজী মানিক মিয়া, মোঃ ইয়াওর মিয়া, এরশাদ মিয়া, ফুলরী মিয়া, ইউপি সদস্য আনকার মিয়া, টিপু মিয়া, সংগঠনের সিনিয়র সভাপতি মোহন মিয়া, প্রচার সম্পাদক সুহেল মিয়া, সদস্য মহসিন মিয়া, শিমুল আহমেদ, হানিফ মিয়া, শামিম আহমেদ সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।

খাদ্য সামগ্রী বিতরণের শুরুতেই মহাগ্রন্থ আল কুরআন থেকে তিলাওয়াত করেন মাহমুদ মিয়া। শেষে এলাকার ২৫০টি পরিবারকে খাদ্য সামগ্রী প্রদান করা হয়।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.