হোস্টেল ভাড়া মওকুফের দাবীতে ছাত্রনেতা জাকের এর স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিনিধি : ১৯ শে মে মঙ্গলবার সকালে মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ ড. মো: ফজলুল আলী’র বাসভবনে সৌজন্যে সাক্ষাৎ করে স্মারকলিপি প্রদান করেন বঙ্গবন্ধু ছাত্র পরিষদ,কেন্দ্রীয় সংসদের যুগ্ন সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং কলেজের রাষ্ট্রবিজ্ঞানের মাষ্টার্ষের শিক্ষার্থী জাকের আহমদ (অপু)।

স্মারকলিপিতে বলা হয়, “করোনা ভাইরাস (কোভিড-১৯) এই প্রাদুর্ভাবে বিশ্বের সাথে বাংলাদেশের মানুষ ও বিপর্যস্ত এবং সেই ধারাবাহিকতায় মৌলভীবাজার সরকারি কলেজের শিক্ষার্থীরা এবং তাদের পরিবারের সদস্যরা এই মহামারির প্রভাবে চরম অভাব অনটনের মধ্যে দিনাতিপাত করেছে। এমতাবস্থায় আপনার কাছে বিনীত আবেদন এই যে, যেহেতু কলেজের ছাত্র ও ছাত্রী হোস্টেলের শিক্ষার্থীরা নিজ বাড়িতে অবস্থান করছে,তাই তাদের হোস্টেল ভাড়া করোনা শুরু থেকে এখন পর্যন্ত এবং যতদিন এই ভাইরাসের প্রাদুর্ভাব থাকবে ততদিন পর্যন্ত তাদের হোস্টেল ভাড়া মওকুফ করে আপনার মহৎ হৃদয়ের দৃষ্টান্ত স্থাপন করবেন এবং পাশাপাশি দরিদ্র শিক্ষার্থীদের কলেজের দরিদ্র তহবিল থেকে এই সংকটকালীন সময়ে সহযোগিতা করে বাধিত করবেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.