ওপেন আই ডটকম এর সম্পাদক বেলাল তালুকদার এর ঈদ শুভেচ্ছা

ওপেন আই ডেক্স: দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর এসেছে পবিত্র ঈদুল ফিতর। এ উপলক্ষে ওপেন আই ডটকম এর পাঠক, শুভানুধ্যায়ী, বিজ্ঞাপন দাতা, কলাকুশলী সহ দেশ বিদেশে অবস্থানরত সবাই কে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানান ওপেন আই ডটকম এর সম্পাদক, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম মৌলভীবাজার জেলা শাখার সভাপতি বেলাল তালুকদার।

তিনি বলেন প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে বাংলাদেশ সহ বিশ্বের সকল মানবজাতি আজ দিশেহারা। এই  প্রাণঘাতী রুগে আক্রান্ত হয়ে বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশে ও প্রায় চার শতাধিক মানুষ মারা যায়। এবং প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বেড়ে চলছে। তাই এই ঈদে অন্যান্য ঈদের মতো ঘুরাঘুরি না করে সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচলের অনুরোধ করেন।

মহান আল্লাহ পাকের নিকট প্রাণঘাতী করোনামুক্ত নতুন একটি পৃথিবী ফিরে পেতে সবাই কে প্রার্থনা করার আহবান জানান।

তিনি আরও বলেন প্রাণঘাতী করোনা ভাইরাসে আতংকিত না হয়ে সচেতন হোন সরকারের নির্দেশনা মেনে চলুন। ঘরে থাকুন, নিজে সুস্থ থাকুন পরিবারকে সুরক্ষিত রাখুন।

ঈদ মোবারক।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.