মৌলভীবাজারে করোনা উপসর্গ নিয়ে মৃত কমরু মিয়ার দাফনকাজ সম্পন্ন করল তাকরীম ফাউন্ডেশন

নিজস্ব  প্রতিনিধি : মৌলভীবাজার শহরের গোবিন্দশ্রী এলাকার করোনা উপসর্গ নিয়ে মৃতঃ ইলেকট্রিশিয়ান কমরু মিয়া (৪৬) এর দাফনকাজ সম্পন্ন করল তাকরীম ফাউন্ডেশন মৌলভীবাজার। মৌলভীবাজার মডেল থানার ওসি আলমগীর হোসেন এর নির্দেশনায় ও মৌলভীবাজার পৌর ৮নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব আয়াছ আহমদ এর উপস্থিতিতে কমরু মিয়ার গোছল, জানাযা ও দাফন সম্পন্ন করা হয়। জানাযার নামাজে সামাজিক দূরত্ব বজায় রেখে ৬ জুন সকাল ১১টায় পশ্চিমবাজার জামে মসজিদ প্রাঙ্গনে তাকরীম ফাউন্ডেশন মৌলভীবাজার এর সিনিয়র সদস্য মাওলানা মোঃ মাহফুজুর রহমানের ইমামতিতে কমরু মিয়ার জানাযার নামাজ অনুষ্টিত হয়।

মৃত কমরু মিয়ার গোছল, জানাযা ও দাফনকাজে তাকরীম ফাউন্ডেশন মৌলভীবাজার এর জেলা টিম প্রধান সাইফুল ইসলাম সরকার জুনেদ, সহকারী টিম প্রধান এস, এম, গোলাম কিবরিয়া, টিম সমন্নয়কারী সুমন আহমদ, সহকারী টিম সমন্নয়কারী প্রভাস ভট্রাচার্য্য, সিনিয়র সদস্য আব্দুল আহাদ, মোঃ তাজুল ইসলাম, আলমগীর আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন। করোনা উপসর্গ নিয়ে সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৫ জুন শুক্রবার  রাতে তার মৃত্যু হয়।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.