মৌলভীবাজারে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত

জিতু তালুকদার: মুজিববর্ষের অঙ্গিকার ঘরে,ঘরে গ্রন্থাগার,এই প্রতিবাদ্য নিয়ে মৌলভীবাজারে বর্ণাঢ্য আয়োজনে কেক,কাটা বেলুন উরানো, আলোচনা সভা ও বই পড়া প্রতিযোগীতার মধ্যে দিয়ে জাতীয় গ্রন্থগার দিবস পালিত করেছে জেলা প্রশাসন,জেলা সরকারী গণ গ্রন্থাগার।

দিবসের শুরুতে কেক কেটে ও বেলুন উড়িয়ে জাতীয় গ্রন্থগার দিবসের উদ্ভোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ও শিক্ষা) মল্লিকা দে।
গত ৫ ফেব্রæয়ারী শুক্রবার জেলা সরকারী গণ গ্রন্থাগার মিলনায়তনে সদর উপজেলা নির্বাহী অফিসার শরিফুল ইসলাম এর সভাপতিত্বে এবং জেলা সরকারী গণ গ্রন্থাগারের লাইব্রেরিয়ান মো: হাবিবুর রহমানের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মল্লিকা দে।
বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের সহকারি অধ্যাপক অশোক কুমার সেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ, তথ্য প্রযুক্তি অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার আবু কাউসার,সাংবাদিক নজরুল ইসলাম মুহিব। বক্তব্য রাখেন শিক্ষার্থী প্রযুক্তা মন্ডল,হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা বেগম সহ অন্যান্যরা। পরে বই পড়া প্রতিযোগীতার বিজয়ী বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.