অগ্রনী ব্যাংক লিমিটেড এর মৌলভীবাজার প্রধান শাখার উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফি

admin
প্রকাশিত July 14, 2021
অগ্রনী ব্যাংক লিমিটেড এর মৌলভীবাজার প্রধান শাখার উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফি

আফসার আহমেদ রাফিঃ ১৩ জুলাই মঙ্গলবার বাদ আসর মৌলভীবাজারের কৃতি সন্তান, বঙ্গবন্ধু কর্ণারের নন্দিত উদ্ভাবক, অগ্রণী ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এর সুস্ততা ও দির্ঘায়ু কামনা করে, হযরত সৈয়দ শাহ মোস্তাফা দরগা জামে মসজিদে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।

উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে উপস্তিত ছিলেন অগ্রনী ব্যাংক লিমিটেড এর উপ- মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মোঃ আব্দুল লতিফ, অগ্রণী ব্যাংক লিমিটেডের মৌলভীবাজার প্রধান শাখার ব্যবস্থাপক, মোঃ লুৎফুল মজিদ জুয়েল, মোস্তফাপুর শাখার ব্যবস্থাপক মোঃ হামিদুর রহমান,সিনিয়র অফিসার আবু জাফর মোহাম্মদ আলী, এস এমই শাখার ব্যবস্থাপক মোঃ ফারুক আহমেদ, সহকারী কর্মকর্তা মোঃ মনির হোসেন, সি বি এ সভাপতি মোঃ আব্দুল কাদিরসহ অগ্রণী ব্যাংকের সকল কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। উক্ত দোয়া মাহফিলে দেশের সকল অসুস্থ রোগীর জন্য দোয়া হয়,এবং সবাইকে যেন হেফাজতে রাখেন এই কামনা করা হয়। দোয়া শেষে তবারুক বিতরণ করা হয়।

0
Would love your thoughts, please comment.x
()
x