মৌলভীবাজারে প্রয়াত সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলীর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিনিধি:: প্রয়াত সমাজকল্যাণ মন্ত্রী, মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের জনপ্রিয় নেতা ও বীরমুক্তিযুদ্ধা সৈয়দ মহসীন আলীর ষষ্ঠ মৃত্যুবার্ষীকী পালিত হয়েছে। উপলক্ষে দোয়া মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

১৪ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে সৈয়দ শাহ মোস্তফা (র.) মাজার প্রাঙ্গণে মরহুমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, মৌলভীবাজার আওয়ামীলীগ, মৌলভীবাজার পৌরসভা, আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এবং পরিবারের সদস্যরা।

সৈয়দ মহসীন আলী মৌলভীবাজার-৩ আসনে সংসদ সদস্য এবং মৌলভীবাজার পৌরসভার পরপর ৩ বার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি সমাজকল্যাণমন্ত্রীর দায়িত্ব পালন করে গেছেন।
২০১৫ সালের ১৪ সেপ্টেম্বর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.