মৌলভীবাজার জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর স্বারকলিপি পেশ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ

মৌলভীবাজার প্রতিনিধি : জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর স্বারকলিপি প্রদান করে ২৬ ডিসেম্বর (মঙ্গলবার) ইসলামী আন্দোলন বাংলাদেশ মৌলভীবাজার জেলা শাখা। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাস্তরে প্রবর্তিত বিতর্কিত নতুন শিক্ষা কারিকুলাম বাতিল এবং একতরফা প্রহসনের নির্বাচন বন্ধের দাবি জানিয়ে সারাদেশে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর স্বারকলিপি পেশ করে। ইসলামী আন্দোলন বাংলাদেশ মৌলভীবাজার জেলা শাখার নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মৌলভীবাজার জেলা শাখার সভাপতি, এম এ কুদ্দুস, ও সাধারণ সম্পাদক, হাফেজ মাওলানা সোলাইমান আহমদ, সহ সাধারণ সম্পাদক আইয়ুব আলী, জেলা প্রশিক্ষণ সম্পাদক,মাওলানা নুর উদ্দীন আহমদ,আইন বিষয়ক সম্পাদক, গিয়াস উদ্দীন, সহ প্রশিক্ষণ সম্পাদক, হাফেজ মাওলানা আব্দুল ওয়াহিদ,সদর থানা সভাপতি, প্রকৌশলী রাজু আহমদ, জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ মৌলভীবাজার জেলা সহ সভাপতি, মাওলানা মোস্তফা কামাল, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক, মাওলানা জাকারিয়া আহমদ এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মৌলভীবাজার জেলা সভাপতি, শিব্বীর আহমদ উসমানী যুবনেতা হারুন আহমদ সহ প্রমুখ

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.