মৌলভীবাজারে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত

নিজস্ব সপ্রতিনিধি: ‘‘রুখবো দুর্নীতি গড়বো দেশ, হবে আমাদের সোনার বাংলাদেশ” এই শ্লোগান নিয়ে মৌলভীবাজারে অনুষ্ঠিত হয় দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগীতা। ৩ জুন (সোমবার) মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয় অডিটরিয়ামে দুর্নীতি দমন কমিশন (দুদক), সাজেকা হবিগঞ্জ ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) মৌলভীবাজার এর আয়োজনে বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন দুদকের বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোহাম্মদ ইব্রাহিম।

জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) মৌলভীবাজারের সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ ড. ফজলুল আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্তিত ছিলেন দুর্নীতি দমন কমিশন (দুদক), সমন্বনিত জেলা কার্যালয় হবিগঞ্জ এর উপপরিচালক মোজাম্মিল হোসেন ও জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ফজলুর রহমান।
বিতর্ক প্রতিযোগীতায় মৌলভীবাজারের বিভিন্ন উচ্চ বিদ্যালয় হতে শিক্ষার্থীরা অংশগ্রহন করে।
উক্ত বিতর্ক প্রতিযোগীতায় প্রথম স্থান অর্জন করে মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয়, ও দ্বিতীয় স্থন অর্জন করে আলী আমজাদ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিতর্ক প্রতিযোগীতায় বিচারকের দায়িত্ব পালন করেন দুদক সমন্বনিত জেলা কার্যালয় হবিগঞ্জ এর সহকারী উপপরিচালক মোঃ সাইফুর রহমান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন মাসুদ ও কালেক্টরেট স্কুল এন্ড কলেজ এর সহকারী শিক্ষিকা সৈয়দা এহসানা রহমান। অনুষ্ঠানটি মডারেটরের দায়িত্ব পালন করেন দুদক সমন্বনিত জেলা কার্যালয় হবিগঞ্জ এর সহকারী উপপরিচালক শাহীন কাওছার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) রাজনগরের সভাপতি বিশিষ্ট চিকিৎসক ডাঃ এ.কে জিল্লুল হক, সাধারণ সম্পাদক শিক্ষক শংকর দুলাল দেব, জুড়ী সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ তাজুল ইসলাস ও শ্রীমঙ্গল সদস্য সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমেদসহ জেলা ও উপজেলার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিয়জীদের হাতে পুরস্কার তুলেন দেন অতিথিগণ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.