এম এ সামাদ সুমন,মৌলভীবাজার প্রতিনিধি: ১২ মার্চ (২২ রমজান): পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ খেলাফত যুব মজলিস এর মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে শহরের শাহ মোস্তফা পার্টি সেন্টার-এ এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এতে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত সংগঠনের নেতৃবৃন্দ, কর্মী ও শুভানুধ্যায়ীরা অংশগ্রহণ করেন।
জেলা সভাপতি হুসাইন আব্দুল আউয়াল-এর সভাপতিত্বে এবং জেলা সহ-সভাপতি শাহ মিসবাহ-এর পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস-এর
কেন্দ্রীয় সভাপতি পরিষদের সদস্য মাওলানা আব্দুল্লাহ আশরাফ।
তিনি তার বক্তব্যে বলেন, “যুব সংগঠনগুলো যেভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করেছে, আবার যদি কেউ ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা করে তবে যুবসমাজ ঐক্যবদ্ধভাবে তার বিরুদ্ধে রুখে দাঁড়াবে—ইনশাআল্লাহ।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার সহ-সভাপতি মাওলানা আসাদ আল হুসাইন, জেলা অফিস সম্পাদক আব্দুল ওয়াজিদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল-এর জেলা সহ-সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব শাখার সিনিয়র সহ-সভাপতি মো. আলমগীর হোসেন, ইসলামী যুব মজলিস-এর জেলা সাধারণ সম্পাদক মাওলানা আতহার জাকওয়ান, এবং যুব শক্তি-এর জেলা আহ্বায়ক আব্দুল বারী খোবায়েব।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস মৌলভীবাজার জেলা শাখার সংগঠন বিভাগের সম্পাদক শাহিদুল ইসলাম তালহা, বায়তুলমাল সম্পাদক আতিক আল হাসান, প্রশিক্ষণ সম্পাদক মো. মুজাহিদুল ইসলাম, প্রচার সম্পাদক আজিজুর রহমান জাহিন, সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক শাহ উসমান আলী জাকী, শ্রীমঙ্গল উপজেলা সংগঠন সম্পাদক মাওলানা আইনুদ্দীন আল আজাদ, কমলগঞ্জ উপজেলা দায়িত্বশীল
আব্দুস সামাদ সুমন, সদস্য আব্দুল কাদের ও মো. আল আমিন সাদীসহ বিভিন্ন উপজেলা ও শাখার নেতৃবৃন্দ।
এছাড়া বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস মৌলভীবাজার জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মাজহারুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক হাদী আলম, বায়তুলমাল সম্পাদক মুল্লা ইয়াকুব বিন বশীর, এবং পৌর শাখার সভাপতি শেখ মুজাহিদ আহমদ মাওলানা ফাহিম বীন মাসুক, হাফিজ আবু হানিফাসহ বিভিন্ন যুব ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
ইফতার মাহফিলে ১২ জন যুবকের যোগদান।
ইফতার পরবর্তী সময়ে নতুন সদস্য হিসেবে যোগদান করেন আহমেদ জুবায়ের জুয়েল।
তিনি ১২ জন যুবককে সঙ্গে নিয়ে বাংলাদেশ খেলাফত যুব মজলিস-এ যোগদান করেন।
নতুন এই যাত্রায় জুয়েল ভাইয়ের জন্য শুভকামনা জানিয়ে নেতৃবৃন্দ বলেন, ইনশাআল্লাহ সকলের সম্মিলিত প্রচেষ্টায় দ্বীন বিজয়ের সংগ্রামী কাফেলা বাংলাদেশ খেলাফত যুব মজলিস তার কাঙ্ক্ষিত মঞ্জিলে মাকসুদে পৌঁছাবে।
আলোচনা সভা শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। পরে উপস্থিত সবার মাঝে ইফতার পরিবেশন করা হয়। অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ, সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।