নিজ¯^ সংবাদ: মৌলভীবাজারে চলমান এসএসসি পরীক্ষায় গাফিলতি ও দায়িত্বহীনতা প্রমাণিত হওয়ায় মৌলভীবাজার পৌর শহরের ফ্লাওয়ার্স কেজি এন্ড হাই স্কুল কেন্দ্রের সচিব মোহাম্মদ রেজাউল করিম সহ সকল সদস্য ও ট্যাগ অফিসারকে অব্যাহতি দেয়া হয়েছে|
মৌলভীবাজারে দুই কেন্দ্রে পৃথক সেটে এসএসসি পরীক্ষা” শিরোনামে বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রকাশের পর কর্তৃপক্ষের নজওে আসে এবং কঠোর সিন্ধান্ত নেন কর্তৃপক্ষ |
জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল জরুরি অফিস আদেশের মাধ্যমে এ নির্দেশ প্রদান করেন|
সদর উপজেলার হাবিবুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুল ইসলাম সরকারকে সদস্য সচিব করে ৬ সদস্য বিশিষ্ট নতুন পরীক্ষা বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে|
এ কমিটিতে ট্যাগ অফিসার দেয়া হয়েছে সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ মহিউদ্দিন ভুইয়া|
জানা যায়,বৃহস্পতিবার সিলেট শিক্ষা বোর্ডে পৌরনীতি, নাগরিকতা ও ব্যবসায় উদ্যোগ পরীক্ষা ছিল| বোর্ডের নিয়ম আনুযায়ী বোর্ডের সকল কেন্দ্রে একই সেটে পরীক্ষা হবে| পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে সদর উপজেলা নির্বাহী অফিসার ৩নং সেটে পরীক্ষা নেয়ার কথা বললেও ফ্লাওয়ার্স কেজি এন্ড হাই স্কুল কেন্দ্রে ১নং সেটে পরীক্ষা নেয়া হয়| কেন্দ্র কর্তৃপক্ষের এমন দায়িত্বহীনতায় ফেসে উঠেন অভিভাবকরা| এ কমিটিতে ট্যাগ অফিসার ছিলেন সদর উপজেলা জন¯^াস্থ্য প্রকৌশলী মোঃ মহিউদ্দিন|
জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ফজলুর রহমান অব্যাহতির বিষয়টি নিশ্বিত করে বলেন, “শিক্ষার্থীদের খাতা দেখায় যাতে কোনো সমস্যা না হয় সে বিষয়টি নিয়ে বোর্ডের সাথে কথা হয়েছে| কেন্দ্রের দায়িত্বপ্রাপ্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে|