শ্রীমঙ্গলের ভূনবীতে জব্দকৃত অবৈধ বালু প্রকাশ্য নিলামে বিক্রী ৩ লাখ ১৩ হাজার!

admin
প্রকাশিত June 24, 2026
শ্রীমঙ্গলের ভূনবীতে জব্দকৃত অবৈধ বালু প্রকাশ্য নিলামে বিক্রী ৩ লাখ ১৩ হাজার!

রোমানা আক্তার শিপা, শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ইউনিয়নের ইসলাম পাড়া এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরবর্তীতে প্রশাসন কর্তৃক জব্দকৃত বালু প্রকাশ্য নিলামে বিক্রি করা হয়েছে। আজ স্থানীয় প্রশাসন ও আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে এই নিলাম কার্যক্রম সম্পন্ন হয়।

নিলাম কার্যক্রমটি সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন করতে ঘটনাস্থলে সরাসরি উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) । তাদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এই উন্মুক্ত ডাক প্রক্রিয়া অনুষ্ঠিত হয়।

নিলাম প্রক্রিয়ায় প্রশাসনের পক্ষ থেকে একটি বিশেষ শর্ত দেওয়া হয়েছে। শর্ত অনুযায়ী, নিলামে কেনা এই বালু শুধুমাত্র দিনের আলোতে পরিবহন করতে হবে। রাতের বেলা কোনোভাবেই এই বালু পরিবহন বা স্থানান্তর করা যাবে না।

 

সংশ্লিষ্ট সূত্র জানায়, ইসলাম পাড়া এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে বালুর স্তূপ জব্দ করেছিল প্রশাসন।
আজ সেই জব্দকৃত বালু প্রকাশ্যে নিলামে তোলা হলে স্থানীয় ১৬ জন দরদাতা ও ব্যবসায়ী উৎসাহের সাথে এতে অংশ নেন। উপস্থিত সকলের সামনে উন্মুক্ত প্রতিযোগিতামূলক ডাকের মাধ্যমে সর্বোচ্চ দরদাতা হিসেবে ৩,১৩,৭৫০/- (তিন লক্ষ তের হাজার সাতশত পঞ্চাশ) টাকায় এই বালু নিলামে বিক্রি করা হয়।

উক্ত নিলাম প্রক্রিয়াটি প্রশাসনের কড়া নজরদারিতে অত্যন্ত স্বচ্ছতার সাথে সম্পন্ন হয়। এতে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানা পুলিশের একটি দল এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।