অধ্যক্ষ মুফতি মাওঃ বশির আহমদ এবার সিলেট বিভাগের শ্রেষ্ঠ মাদ্রাসা প্রধান

মৌলভীবাজার প্রতিনিধি, মৌলভীবাজার ঃ অধ্যক্ষ মাওলানা মুফতি বশির আহমদ উপজেলার পর এবার সিলেট বিভাগেরও শ্রেষ্ঠ মাদ্রাসা প্রধান নির্বাচিত হবার গৌরব অর্জন করেছেন। তিনি মৌলভীবাজার সদর উপজেলার ঐতিহ্যবাহী উলুয়াইল ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ।
সংশ্লিষ্ট সুত্রে জানা যায়- জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ সিলেট বিভাগীয় উদযাপন কমিটির আহ্বায়ক ও সিলেট বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী, এনডিসি ও সদস্য সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর মোঃ আব্দুল মান্নান খান এর সমন্বয়ে গঠিত কমিটি জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ উপলক্ষ্যে ঘোষিত ১৪টি মুল্যায়ন সূচকে বিচার বিশ্লেষণ করে এবং গত ১২ মে সিলেট সরকারি মহিলা কলেজে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে গতকাল ১৩ মে অধ্যক্ষ মুফতি মাওলানা বশির আহমদকে বিভাগীয় শ্রেষ্ঠ মাদ্রাসা অধ্যক্ষ ঘোষনা করেন। এর আগে ০২ মে তিনি উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ মাদ্রাসা প্রধান নির্বাচিত হবার পর ০৭ মে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ মাদ্রাসা প্রধান নির্বাচিত হন। উলুয়াইল ইসলামিয়া আলিম মাদরাসাও ২০১৯ সালে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ মাদরাসা নির্বাচিত হয়েছিল।
উপজেলা, জেলা ও বিভাগীয় শ্রেষ্ঠ নির্বাচিত হবার প্রতিক্রিয়িায় অধ্যক্ষ মুফতি মাওলানা বশির আহমদ বলেন- উলুয়াইল ইসলামিয়া আলিম মাদরাসা ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত হয়ে অদ্যাবধি সুনাম ও সুখ্যাতির সাথে পরিচালিত হচ্ছে। তিনি এ মাদরাসায় ২০১৩ সাল থেকে অধ্যক্ষের দায়িত্ব পালন করে আসছেন। তিনি বলেন- বিভাগীয় শ্রেষ্ঠ মাদ্রাসা প্রধান নির্বাচিত হয়ে তার দায়িত্ব ও কর্তব্য আরো বেড়ে গেলো। তিনি তার এ সাফল্য ও মেধা কাজে লাগিয়ে যেন এ শিক্ষা প্রতিষ্ঠানের আরো যেন উন্নতি করতে পারেন, এতে সকলের সহযোগিতা কামনা করেন। তিনি মাদরাসার দায়িত্বের পাশাপাশি সামাজিক ও শিক্ষামূলক কাজে জড়িত রয়েছেন। তিনি মৌলভীবাজার জেলাব্যাপি শিক্ষামূলক সংগঠন থার্ষ্ট ফর নলেজ মৌলভীবাজার এর সম্মানিত সাধারণ সম্পাদক, কুলাউড়া ইসলামি সমাজ কল্যাণ পরিষদ হিংগাজিয়ার সভাপতি ও বাংলাদেশ জামিয়াতুল মোদার্রেসীন মৌলভীবাজার জেলা শাখার ১ম যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তার বাড়ী মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার হিংগাজিয়া গ্রামে। তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ও সকলের নিকট দোয়া প্রার্থী।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.