এডুকেয়া‌র স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী ও প্রস্তুতি পর্ব সম্পন্ন

মোক্তাদির হোসাইন :  স্বনামধন্য বিদ্যাপীঠ এডুকেয়ার ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান ও প্রস্তুতি পর্ব অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দিনব্যাপী ৭টি গ্রুপে বিদ্যালয়ের খেলার মাঠসহ তিনটি স্থানে এই আয়োজনটি অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালক ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম জাকির এর সভাপতিত্বে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো: আহাম্মদ আলী । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক পরিচালক ইঞ্জিনিয়ার হিরাজ আলী । অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল হাবিবুর রহমান হারিছ, এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত বক্তৃতা, দৌড় প্রতিযোগিতা, দীর্ঘ লাফ, বিস্কুট দৌড়, দড়ি লাফ, মোরগ লড়াইসহ বিভিন্ন প্রতিযোগিতার প্রস্তুতি পর্বে অংশগ্রহণ করে।

বিদ্যালয় সূত্রে জানা যায় আগামী ১১ ফেব্রুয়ারি তিন দিনব্যাপী এই আয়োজনের পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠিত হবে ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.