এ কেমন শত্রুতা? নবীগঞ্জে ব্যবসায়ীর দোকানে আগুন! লক্ষাধিক টাকার  ক্ষয়ক্ষতি!

বুলবুল আহমদ, নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধিঃ- হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের রায়পুর গ্রামে রাতের অাধারে পূর্ব শত্রুতার জেরধরে কে বা কাহারা একটি টং দোকানে আগুন লাগিয়ে সব কিছু পুড়ে ছাই করে দিয়েছে!

এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আব্দুল মুকিত সাংবাদিকদের কাছে কান্না জড়িত কন্ঠে বলেন, গত ২১ নভেম্বর সন্ধ্যারাত অনুমান ৭টার দিকে আমাদের গ্রামস্থ প্রাইমারী স্কুলের সামনে রাস্তার পার্শ্ববর্তী স্থানে অবস্থিত আমার এক মাত্র আয় রোজগারের এই টং দোকান। আর এটাই ছিল আমার সম্ভল।
প্রতিদিনের ন্যায় গত ২১ নভেম্বর আমার মোদির দোকান তালাবদ্ধ করে সওদা করার জন্য স্থানীয় আউশকান্দি হীরাগঞ্জ বাজারে যাই ৷ এই সুযোগে পূর্ব শত্রুতার জেরধরে কে বা কাহারা পলিথিনের পোটলার মধ্যে আগুন দিয়ে আমার ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লাগিয়ে দেয় ৷ আগুনের লেলিহান শিখা দেখে গ্রামবাসী এগিয়ে এসে তাদের প্রাণপণ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও দোকানে রক্ষিত সব ধরনের মুদির মালামাল রক্ষা করা যায় নি। দোকানের ভিতরে আগুন লাগার সাথে সাথে সব জিনিসপত্র পুড়ে ছাঁই হয়ে যায় ৷ এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান।
এ ঘটনার খবরে ঐ এলাকায় নানান আতংক বিরাজ করছে। বিষটি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য ভুক্তভোগী ব্যবসায়ী আব্দুল মুকিত প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেন৷

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.