কমলগঞ্জে তালামীযের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ গণ-মহাবিদ্যালয় তালামীয এর আয়োজনে স্থানীয় জেলা পরিষদ অডিটোরিয়াম এসএসসি/দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান গত শনিবার দুপুরে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মুহতারাম সভাপতি ছাত্রনেতা রেদ্বওয়ান আহমদ চৌধুরীভ প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাংগঠনিক সম্পাদক হাফেজ কাওছার আহমদ।

কমলগঞ্জ গণ-মহাবিদ্যালয় তালামীযের সভাপতি সাহেদ আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: আতিকুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা তালামীযের সভাপতি এম. এ জলিল, সাধারণ সম্পাদক শেখ কাদের আল হাসান, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ কমলগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ এম এ ওহাব, সাংগঠনিক সম্পাদক মনজুর আহমদ, মৌলভীবাজার জেলা তালামীযের প্রচার সম্পাদক কাওছার আহমদ, অফিস সম্পাদক আব্দুল মোহাইমিন ফাহাদ, আনজুমানে আল ইসলাহ্ধসঢ়; কমলগঞ্জ উপজেলা শাখার প্রচার সম্পাদক এম কে সিহাব, পৌর আল-ইসলাহ সাধারণ সম্পাদক মামুনুর রশিদ আল মামুন, কমলগঞ্জ উপজেলা তালামীযের সভাপতি এনামুল হক চৌধুরী তাওহিদ, সহ-সভাপতি নাসির আহমদ, শফিকুল ইসলাম বুলবুল, সাধারণ সম্পাদক সুহেল আহমদ সাদ্দাম, সহ-সাধারণ সম্পাদক আব্দুর রকিব, সাংগঠনিক সম্পাদক হোসাইন সাইদুল প্রমুখ।

অনুষ্ঠানে এসএসসি/দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের ক্রেষ্ট ও সনদপত্র প্রদান করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন ও পৌর আল ইসলাহ্ধসঢ়; তালামীযে ইসলামিয়ার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.