কমলগঞ্জে মাদ্রাসা ছাত্র নিখোঁজ

কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ইজাদুর ইসলাম (১৫) নামের এক মাদ্রাসা ছাত্র নিখোঁজ হয়েছে। গত ২০ জুলাই শুক্রবার বিকালে আসরের নামাজ পড়ার জন্য বাড়ি থেকে বের হওয়ার পর সে নিখোঁজ হয়। নিখোঁজ ইজাদুর রহমান উপজেলার শমশেরনগর ইউনিয়নের হাজীনগর গ্রামের ইউসুফ মিয়া ও হালিমা বেগম এর ছেলে। সে কমলগঞ্জের আহমদনগর দাখিল মাদ্রাসায় হাফিজিয়ায় পড়াশুনা করে। এ ঘটনায় ইজাদুর এর মা হালিমা বেগম গত ২৬ জুলাই বৃহস্পতিবার রাতে কমলগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। থানার ডায়েরী নম্বর ১২১৫।

কমলগঞ্জ থানায় দায়েরকৃত ডায়েরী সূত্রে বলা হয়, আসরের নামাজ পড়ার জন্য বাড়ি থেকে বের হয়ে হাজীনগর জামে মসজিদে যায়। পরে সে আর বাড়িতে ফেরত না আসায় পাড়া প্রতিবেশী ও আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করেও ইজাদুরের কোন সন্ধান পাওয়া যায়নি। ইজাদুর নিখোঁজের পর তার মা ও বাবা প্রতিনিয়ত ফিরে আসার অপেক্ষায় প্রহর গুণছেন। মোবাইল নম্বর: ০১৭৭৩ ৩৫৪৩২৯।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.