কমলগঞ্জ থানায় পুলিশ কর্মকতাদ্বয়ের বিদায় ও বরণ অনুষ্ঠান

মোঃ সুমন আহমদ : কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মোকাতাদির হোসেন পিপিএম ও পুলিশ পরিদর্শক (তদন্ত ) মোঃ নজরুল ইসলামের বিদায় ও নবাগত অফিসার ইনচাজ মোহাম্মদ আরিফুর রহমান ও পুলিশ পরিদর্শক (তদন্ত ) সুধীন চন্দ্র দাশ এর বরণ অনুষ্ঠান সোমবার (১০ সেপ্টেম্বর) থানার হলরুমে অনুষ্ঠিত হয়। নবাগত অফিসার ইনচাজ মোহাম্মদ আরিফুর রহমানের সভাপতিত্বে ও এসআই চমক দামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ মাহমুদুল হক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মো: জুয়েল আহমেদ, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, কমলগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান, কমলগঞ্জ প্রেসক্লাব সভাপতি বিশ্বজিৎ রায়। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ অরূপ কুমার চৌধুরী, সাবেক মেয়র আবু ইব্রাহীম জমসেদ, সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জু, আব্দুল হান্নান চিনু, মোস্তাফিজুর রহমান, শাহীন আহমেদ, এসআই মোঃ ফরিদ মিয়া,এএসআই আনিসুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে বিদায়ী এবং যোগদানকারী কর্মকতাদ্বয়কে কমলগঞ্জ থানার পক্ষ থেকে সম্মাননা ও বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়। অনুষ্ঠানে কমলগঞ্জের বিভিন্ন পত্রিকায় কর্মরত সাংবাদিকবৃন্দ, জনপ্রতিনিধি ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.