জুড়ীতে ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৩ টি প্রতিষ্ঠানকে জরিমানা

মৌলভীবাজার প্রতিনিধিঃ পবিত্র রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ন্যায্য দামে প্রাপ্তি নিশ্চত করার লক্ষে কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে থাকা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সেই লক্ষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শফিকুল ইসলাম এর নেতৃত্বে এবং জুড়ী থানার পুলিশ ফোর্সের সহযোগিতায় মঙ্গলবার মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার পোস্ট অফিস রোড, ভবানীগঞ্জ বাজারসহ বিভিন্ন জায়গায় মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

উক্ত তদারকি অভিযানে মোড়কজাত পণ্যের গাঁয়ে মেয়াদ উত্তীর্ণে তারিখ, উৎপাদন তারিখ ও মূল্য লেখা না থাকা, মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য বিক্রয় করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে পোস্ট অফিস রোডে অবস্থিত লুৎফুর ভ্যারাইটিজ স্টোরকে ১৫ হাজার টাকা, কালাম ভ্যারাইটিজ স্টোরকে ৩ হাজার টাকা, মাছুম ভ্যারাইটিজ স্টোরকে ২ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ন্যায্য দামে প্রাপ্তি নিশ্চত করার লক্ষে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান চলমান থাকবে। অদ্যকার অভিযানে মোট ৩ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ২০ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.