‘টপলেস’ হয়ে দলের গোল উদযাপন করতে চান এই মডেল!

ফুটবল হোক বা ক্রিকেট, বিশ্বকাপের সময়েই বিচিত্র সব ঘোষণায় প্রচারের আলো কাড়তে আসরে নামেন অনেক ডাকসাইটে সুন্দরী। কেউ কেউ দেন কঠিন শর্ত। যেমন ৭ বছর আগে ভারতে বিশ্বকাপ ক্রিকেটে মহেন্দ্র সিং ধোনির দল চ্যাম্পিয়ন হলে প্রকাশ্যে নগ্ন হওয়ার ঘোষণা করেছিলেন মডেল পুণম পাণ্ডে। ২০১৪ বিশ্বকাপের সময় দেশ চ্যাম্পিয়ন হলে প্রত্যেক ফুটবলারের সঙ্গে শারীরিক সম্পর্কের প্রতিশ্রুতি দিয়েছিলেন হল্যান্ডের এক পর্নস্টার। তবে হল্যান্ড অবশ্য চ্যাম্পিয়ন হয়নি।

তবে এবার সহজ শর্ত দিয়েছেন পেরুর সুপার মডেল নিশু কাউটি। বিশ্বকাপ জয়ের দরকার নেই; সেমিফাইনালে খেলা কিংবা রানার্সআপ হওয়াটাও জরুরি কিছু নয়। শুধু গোল করতে হবে। তাহলেই টপলেস হয়ে যাবেন তিনি!

মডেল নিশু কাউটি নাকি পেরুর গোটা ফুটবল দলের বান্ধবী। এমনকী ব্রাজিল সুপারস্টার নেইমারের সঙ্গেও তার ছবি আছে। নিজের দেশের বিশ্বকাপারদের তার প্রস্তাব, তাকে খোলামেলা দেখতে হলে প্রতি ম্যাচে গোল করতে হবে! শনিবার ডেনমার্কের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু হয়েছে পেরুর।

দ্য সানসহ বিভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী— নিশু বলেছেন, ‘আমার বিশ্বকাপের দরকার নেই। এমনকী সেমিফাইনালে যাওয়ারও প্রয়োজন নেই। গ্রুপ পর্ব টপকাতেও হবে না। চাই শুধু গোল।’ পেরুর যে কেউ গোল করলেই হবে। আর তা হলেই তিনি হাওয়ায় ওড়াবেন পোশাক।

শনিবার ডেনমার্কের বিপক্ষে গ্যালারিতে ছিলেন, তবে পোশাক খোলার অবকাশ পাননি নিশু। পেনাল্টি পেয়েও তা মহাশূন্যে উড়িয়ে দিয়েছেন কুয়েভা। পেরুও হেরে গেছে প্রথম ম্যাচে। অবশ্য আরও অন্তত দুই ম্যাচ পাচ্ছেন তিনি। ফ্রান্স ও অস্ট্রেলিয়ার বিপক্ষে গ্রুপের শেষ দুই ম্যাচ খেলবে পেরু। এই দুই ম্যাচেও ফুটবলারদের অনুপ্রেরণা দিতে নিশু গ্যালারিতে থাকবেন।

তার অতীতও বেশ বর্ণময়। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচের পর নগ্ন ছবি পোস্ট করেছিলেন নিশু। একবার বলেছিলেন, পেরুকে উরুগুয়ে হারাতে পারলে সবার সামনে নগ্ন হয়ে পরবেন সুয়ারেজের দেশের জার্সি। কথা রেখেওছিলেন। কাভানির গোলে হেরেছিল পেরু। নিশু জার্সি পরেছিলেন উরুগুয়ের। এখানেই শেষ নয়। ‘না টেন’ নামে পেরুর বিখ্যাত ক্রীড়া ম্যাগাজিনের প্রচ্ছদেও ছিল তার মুখ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.