দি মৌলভীবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর বার্ষিক সাধারণ সভা ও সার্টিফিকেট বিতরণ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার দি মৌলভীবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর ২৪তম বার্ষিক সাধারণ সভা ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ২৮ ডিসেম্বর (মঙ্গলবার) দুপুরে মৌলভীবাজার পৌর কমিউনিটি সেন্টারে দি মৌলভীবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ এমপি। বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, সংরক্ষিত মহিলা সংসদ সৈয়দা জোহরা আলাউদ্দিন। দি মৌলভীবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোঃ কামাল হোসেন,তিনির বক্তব্যে বলেন বর্তমানে আমাদের দেশের অর্থনীতি অনেক ভালো অবস্থানে রয়েছে। তাই আমরা আমাদের নিজ নিজ অবস্থান থেকে যদি সঠিক ভাবে কাজ করে যেতে পারি, তাহলে দেশের উন্নয়ন করা সম্ভব হবে। বার্ষিক সাধারণ সভায় চেম্বার পরিচালকবৃন্দ, চেম্বারের সাধারণ সদস্যবৃন্দ,ব্যবসায়ি,সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্টানে এমসিসিআই থেকে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীর মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.