দি সানফ্লাওয়ার কেজি এন্ড প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ

বিশেষ প্রতিনিধি : দি সানফ্লাওয়ার কেজি এন্ড প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।

গত ২৪ শে ডিসেম্বর রোজ সোমবার স্কুলের কনফারেন্স হলে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় । দি সানফ্লাওয়ার কেজি এন্ড প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ প্রফুল্ল কুমার কুণ্ড এর সভাপতিত্বে ও উপাধ্যক্ষ সত্য রঞ্জন পাল এর পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫ নং কালাপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মুজিবুর রহমান মজুল । আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরবগঞ্জ উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক বাবু সুধাংশু শেখর পাল,ভৈরবগঞ্জ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ে অভিভাবক প্রতিনিধি নন্দ দুলাল দাস,সাপ্তাহিক দেশ পক্ষের বার্তা সম্পাদক ও জেলা সাংবাদিক ফোরামের দপ্তর সম্পাদক বেলাল তালুকদার, স্বপ্নের ঢেউ ফাউন্ডেশন-এর প্রতিষ্ঠাতা  সৈয়দ শাহেদ আলী, এছাড়া বক্তব্য রাখেন প্রতিশ কুমার দেব ও স্কুলের শিক্ষিকা প্রিয়াংকা কুণ্ড প্রমূখ। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাশফিকুর লিমন, পবিত্র গীতা পাঠ করেন স্কুলের শিক্ষিকা ঝুমা কুণ্ড, অনুষ্ঠানে উপস্থিত অতিথিসহ অভিভাবকবৃন্দ শিক্ষার মানের ভূয়শী প্রশংসা করেন, পাশাপাশি শিক্ষার মান আরো উন্নত করতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.